HAZIPUR SAMMILANI DEGREE COLLEGE Students Teachers
সভাপতি

    সভাপতি

    সভাপতি মহোদয়ের বাণী

    মাগুরা জেলার সদর উপজেলাধীন ১ নং হাজীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হাজীপুর গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত অত্র অঞ্চলের আপামর জনসাধারণের প্রানের প্রতিষ্ঠান হাজীপুর সম্মিলনী ডিগ্রি কলেজ। কলেজটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় । নারী শিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিশেষ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠালগ্ন  থেকে কলেজটি উল্লেখযোগ্য ফলাফল সহ -২০২১ ও ২০২২ সালে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী সহ কলেজে রয়েছে সমৃদ্ধ বিজ্ঞানাগার, সমৃদ্ধ লাইব্রেরি শহীদ মিনার, খেলার মাঠ, ও প্রজেকটরের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা। সরকারী উপবৃত্তির পাশাপাশি গভর্নিং বডি গরীব ও মেধাবীদের বিশেষ সহযোগিতা প্রদান করে থাকে।

     

     কলেজের উন্নয়নের জন্য একটি ওয়েব সাইট প্রয়োজন, তারই ধারাবাহিকতায় প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েব সাইট চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    এই ওয়েব সাইট ব্যবস্থা চালু করার জন্য আমি আমার গভর্নিং বডি,শিক্ষকমন্ডলী সর্বোপরী আমার কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ইতোমধ্যেই আমার কলেজটি সিসিটিভি এবং সার্বক্ষনিক বিদ্যুৎ এর জন্য সোলার সিস্টেমের  আওতায় আনা হয়েছে। বিভিন্ন তথ্য উপাত্ত চিঠি পত্র, বিজ্ঞপ্তি, রেজাল্ট তথা শিক্ষা বিষয়ক যাবতীয়  তথ্য অনলাইন ভিত্তিক করা হয়েছে।

    সর্বোপরী আমি আমার প্রতিষ্ঠানটিকে অত্র অঞ্চলের মানুষের তথা বাংলাদেশের নতুন প্রজম্মের জন্য একটি ব্যতিক্রমধর্মী ও শ্রেষ্ঠ কলেজ হিসাবে গড়ে যেতে চাই।বৃটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল এর চিন্তার সাথে একমত পোষণ করে আমিও বলতে চাই- শিক্ষা হলো অতীত সংস্কৃতির বাহক,বর্তমান সভ্যতার পরিপোষক ও ভবিষ্যত প্রগতির জনক।

    ওয়েব সাইট এর মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্যের এক বিশাল দ্বার উম্মোচিত হোক এ কর্মসূচীর সফলতা কামনা করছি।

     

    ধন্যবাদান্তে

    ডাঃ আফরোজা বেগম

    সহযোগী অধ্যাপক(অবঃ)

    সভাপতি 

    হাজিপুর সম্মিলনী ডিগ্রি কলেজ।

    মাগুরা সদর, মাগুরা।

    মোবাইল নম্বরঃ 01720946868