সভাপতি মহোদয়ের বাণী
সভাপতি
সভাপতি
হাজীপুর সম্মিলনী কলেজ
সভাপতি মহোদয়ের বাণী
মাগুরা জেলার সদর উপজেলাধীন ১ নং হাজীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হাজীপুর গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত অত্র অঞ্চলের আপামর জনসাধারণের প্রাণের প্রতিষ্ঠান হাজীপুর সম্মিলনী ডিগ্রি কলেজ। কলেজটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। নারী শিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিশেষ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটি উল্লেখযোগ্য ফলাফলসহ ২০২১ ও ২০২২ সালে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে।
অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলীর পাশাপাশি কলেজে রয়েছে সমৃদ্ধ বিজ্ঞানাগার, আধুনিক লাইব্রেরি, শহীদ মিনার, খেলার মাঠ এবং প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের সুব্যবস্থা। এছাড়াও সরকারি উপবৃত্তির পাশাপাশি গভর্নিং বডি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সহায়তা প্রদান করে থাকে।
কলেজের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একটি আধুনিক ওয়েবসাইট প্রণয়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট চালুর উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। এই ওয়েবসাইট চালু করার জন্য আমি গভর্নিং বডি, শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
ইতোমধ্যে আমাদের কলেজে সিসিটিভি স্থাপন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার সিস্টেম চালু করা হয়েছে। বিভিন্ন তথ্য-উপাত্ত, চিঠিপত্র, বিজ্ঞপ্তি, ফলাফলসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল কার্যক্রম অনলাইনভিত্তিক করা হয়েছে।
আমি আশা করি, আমাদের প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের মানুষের জন্য এবং বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য একটি ব্যতিক্রমধর্মী ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের চিন্তার সাথে একমত পোষণ করে আমি বলতে চাই— “শিক্ষা হলো অতীত সংস্কৃতির বাহক, বর্তমান সভ্যতার পরিপোষক ও ভবিষ্যৎ প্রগতির জনক।”
ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্যের এক নতুন দিগন্ত উন্মোচিত হোক—এই কামনাই করি। এর সফলতা কামনা করছি।
ধন্যবাদান্তে,
ডা. আফরোজা বেগম
সহযোগী অধ্যাপক (অবঃ)
সভাপতি
হাজীপুর সম্মিলনী ডিগ্রি কলেজ
মাগুরা সদর, মাগুরা
মোবাইল: 01720946868